|

বরিশাল দক্ষিণ বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহর এবং বরিশাল বিভাগের সদর দপ্তর। সংক্ষেপে এর সীমারেখা হচ্ছে উত্তরে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, পশ্চিমে গোপালগঞ্জ, পিরোজপুর ও ঝালকাঠি, দক্ষিণে বরগুনা ও পটুয়াখালী এবং পূর্বে ভোলা ও লক্ষীপুর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এ শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য ও মৎস্য উৎপাদনের অন্যতম মূল উৎস বরিশাল। একে বাংলার ‘‘ভেনিস’’বলা হয়। বরিশাল দেশের অন্যতম একটি গুরম্নত্বপূর্ণ নদীবন্দর। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে বরিশাল এক অসাধারণ স্থান দখল করে আছে। বাঙ্গালীর অনেক কীর্তি আর কৃতিত্বের সাথে জড়িয়ে আছে বরিশালের নাম। মহান নেতা শেরে বাংলা এ, কে ফজলুল হক, কৃষক নেতা মরহুম আবদুর রব সেরনিয়াবাত, কবি সুফিয়া কামাল, কবি জীবনান্দ দাশ, চারণ কবি মুকুন্দ দাসসহ আরো অনেক কীর্তিমান জন্ম নিয়েছেন বরিশালে। বৃটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে বরিশাল উলেস্নখযোগ্য ভূমিকা পালন করেছে। এ জেলার জেলা প্রশাসন জেলাবাসীদের অবিরত সেবা দিয়ে আসছে এবং জেলার পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পের সম্ভাব্যতা সমগ্র বিশ্বে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির যুগে সেবার মান, গতিশীলতা এবং তথ্যের অবাধ প্রবাহের জন্য জেলা প্রশাসন এ ওয়েব সাইট খোলার উদ্যোগ নিয়েছে। আশা করি এ জেলার অধিবাসী, প্রবাসী তথা আপামর জনগণ এতে অনেক উপকৃত হবেন। |
|